মাধবপুরে ১৬কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশিত: 1:45 PM, January 31, 2021

মাধবপুরে ১৬কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রভাতবেলা প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পানসী ইন রেষ্টুরেন্টের সামনে থেকে ১৬কেজি গাজাঁসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ।

গতকাল শনিবার (৩০জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে র‌্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এবং এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জের মাধবপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পানসী ইন হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায় ।

অভিযানে রেষ্টুরেন্টের সামনে অবস্থানরত সুনামগঞ্জ এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মোঃ মতিউর রহমান (৫৫) ও ফাতেমা বেগম (৫০) নামে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা স্বামী-স্ত্রী ।

গ্রেফতারকৃত মোঃ মতিউর রহমান নরসিংদী জেলার আড়াইহাজার উপজেলার বামুন্দি গ্রামের মৃত মোঃ কালু মিয়ার ছেলে এবং ফাতেমা বেগম মোঃ মতিউর রহমানের স্ত্রী ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ