সিলেট | |
প্রকাশিত: 12:50 PM, January 28, 2020
বিশ্বভূবন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে একটি নৌবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আগুনে স্থানীয় টেনেসি নদীতে ভাসমান বেশ কয়েকটি নৌযান পুড়ে ছাই হয়ে গেছে। এসব নৌযানে অনেকে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন। খবর বিবিসির।
স্কটবোরো শহরের জ্যাকসনপল্লীতে ওই নৌবন্দরে আগুনে কাঠের তৈরি পোতাশ্রয়ে অ্যালোমিনিয়ামের ডেকটি নদীতে ধসে পড়ে।
এ সময় বেশ কয়েকটি নৌকা ডুবে যায়। এ সময় অনেকেই আতঙ্কে নদীতে ঝাঁপ দেন। এদের মধ্যে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩৫টি নৌযান ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে পুলিশ।
ম্যান্ডি গ্রাহাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, কোনো নৌযানের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি