সিলেট | |
প্রকাশিত: 4:04 PM, April 27, 2021
প্রভাতবেলা ডেস্ক:
ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, মে মাসের মধ্যে বাংলাদেশ রাশিয়ার ভ্যাকসিন পাবে। প্রাথমিকভাবে ৪০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে বাংলাদেশে। এগুলো সবই সরকারিভাবে দেশে নিয়ে আসা হবে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এর আগে, ভ্যাকসিন বিষয়ে ঔষধ প্রশাসন অধিদফতরের টেকনিক্যাল কমিটি এক বৈঠক করে। বৈঠক থেকেই রাশিয়ার এই ভ্যাকসিন জরুরি প্রয়োগের অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি বলেন, রাশিয়ার স্পুটনিক ভি আমাদের দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল। এতে করে এই টিকা আমদানি ও ব্যবহারের ক্ষেত্রে এখন আর কোনো আইনগত বাধা রইলো না।
মাহবুবুর রহমান বলেন, রাশিয়ার এই ভ্যাকসিন আমদানি কেবল নয়, দেশেই উৎপাদনের বিষয়েও কথা চলছে। এরই মধ্যে ইনসেপটা রাশিয়ার সঙ্গে কথাও বলছে। ভ্যাকসিন উৎপাদনকারী আরো ফার্মাসিউটিক্যালস দেশে আছে। আশা করা যায়, দেশেই এই ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি