সিলেট | |
প্রকাশিত: 6:12 PM, January 25, 2020
বিশ্বভূবন ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ‘এক্সপ্রেস ট্রিবিউন’।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ইকোনোমিস্ট তাদের একটি নিবন্ধে লিখেছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির মাধ্যমে ভারতে বিরাজমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সংকটের মুখে ফেলে দিয়েছে।
ইকোনোমিস্টের দাবি, বিদেশি অনুপ্রবেশকারীদের সনাক্তে ভারতীয়দের নাগরিকপঞ্জি বানানোর পরিকল্পনা দেশটির ১৩০ কোটি মানুষকেই ক্ষতিগ্রস্ত করবে। কেননা তালিকায় নাম সংকলন, বিভিন্ন প্রতিবন্ধকতা ও সংশোধনী ভারতে বছরের পর বছর ধরে উত্তেজনা জিইয়ে রাখবে।
ইকোনোমিস্টের এ প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে শনিবার (২৫ জানুয়ারি) এক টুইটার বার্তায় ইমরান খান লিখেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সর্বত্রই অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী আদর্শ চাপিয়ে দিচ্ছে। মোদীর ফ্যাসিবাদের কারণে ভোগান্তিতে রয়েছেন ভারতের মুসলমানরা। এছাড়া তার সিদ্ধান্তের কারণে কাশ্মীরের মুসলমানরাও চরম দুর্দশায় আছেন।
ওই টুইটার বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও লিখেছেন, নরেন্দ্র মোদীর ফ্যাসিবাদী আদর্শই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি