সিলেট | |
প্রকাশিত: 11:55 AM, July 9, 2020
প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে চারটায় ওই হাসপাতালে ভর্তির আধা ঘণ্টার মধ্যে তিনি মারা যান। তাঁর বাড়ি শ্রীমঙ্গল উপজেলার একটি চা-বাগান এলাকায়।
ওই হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বিকেল চারটার দিকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তাঁকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির আধা ঘণ্টার মধ্যেই মারা যান তিনি। তিন-চার দিন ধরে তাঁর জ্বর ছিল। পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহমেদ ফয়সল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুব খারাপ অবস্থায় তাঁকে নিয়ে আসা হয়েছিল। তাঁর করোনার উপসর্গ ছিল।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি