সিলেট | |
প্রকাশিত: 6:49 PM, May 8, 2020
প্রতিনিধি, মৌলভীবাজার:
আজ শুক্রবার (৮ মে) থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ড. সুব্রত কুমার রায়। হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ স্বাস্থ্যকর্মীদের শরীরে করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। এ ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, এ জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে খোলা থাকবে হাসপাতালের জরুরি বিভাগ, ফিভার কর্ণার, করোনা আইসোলেশন ও ডায়ালোইসিস সেবা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
প্রসঙ্গত, গত সোমবার (৫ মে) পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১০ জন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি