যুক্তরাজ্যে ৫ ধাপে উঠছে লকডাউন

প্রকাশিত: 2:08 PM, May 11, 2020

যুক্তরাজ্যে ৫ ধাপে উঠছে লকডাউন

বিশ্বভূবন ডেস্ক:

যুক্তরাজ্যে পাঁচ ধাপে লকডাউন তোলার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার স্থানীয় সময় বিকেল প্রধানমন্ত্রী বরিস জনসন এই পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেন।

 

বরিস জনসন তার ঘোষণায় বলেন, ২০ জুলাই থেকে মসজিদে নামাজ, সীমিত পরিসরে বিয়ের অনুষ্ঠান, ১ জুন থেকে স্কুল, ১ জুলাই থেকে ক্যাফে রেস্টুরেন্ট এবং ১০ আগস্ট থেকে উঠে যাবে সব বিধি-নিষেধ।

 

লকডাউন থেকে দেশকে বের করে আনার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৮ মে থেকে ১০ আগস্ট পর্যন্ত ৫টি ধাপে তা কার্যকর হবে।

 

পরিকল্পনায় অনুযায়ী ১৮ মে প্রথম ধাপে আউটডোর ওয়ার্কার যেমন বিল্ডার, গার্ডেনার ও কিছু রিটেইল খুলে দেওয়া হবে। এ সময় থেকে সর্বোচ্চ ৪ জন বন্ধু ও আত্মীয়ের সাথে বাইরে মিলিত হওয়া যাবে। তবে মেনে চলতে হবে সমাজিক দূরত্ব।

 

 

 

১ জুলাই থেকে তৃতীয় ধাপে ক্যাফে এবং রেস্টুরেন্টে যাওয়া যাবে। তবে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। রেস্টুরেন্ট মালিকদের পরিষ্কার পরিচ্ছন্নতায় বেশি গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন  এবার ‘ডেল্টা প্লাস’ আতঙ্ক

 

২০ জুলাই চতুর্থ ধাপে মসজিদ ও চার্চসহ ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সে সময় থেকে সীমিত পরিসরে বিয়ের আয়োজন করা যাবে। হোটেল, টুরিস্ট সেন্টার খুলে দেওয়া হবে, তবে বন্ধ থাকবে মদের দোকান।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ