যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফল

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মে ৩, ২০১৭

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার। সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীন একযোগে দেশের বড় এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করার কথা রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে।

দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট, মোবাইলে এসএমএসের মাধ্যমে ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।

আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদরাসা বোর্ড দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের ফল ww.educationboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া যে কোন মোবাইল থেকে এসএমএস করেও ফল পাওয়া যাবে।

এসএসসির ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে বের্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আরও পড়ুন  প্রাণভিক্ষা চাইবেন না মীর কাশেম

ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। (উদাহরণ: SSS DHA 123456 2017)

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি শুরু হয়ে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ মার্চ পর্যন্ত। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে শেষ হয় ১১ মার্চ। এ বছর ১০টি শিক্ষা বোর্ডের ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে ২৮ হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ও ছাত্রী ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ