সিলেট | |
প্রকাশিত: 1:34 AM, July 18, 2020
প্রভাতবেলা ডেস্ক: আগামী রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল হাইয়ের দাফন বাদ জোহর কিশোরগঞ্জের মিঠামইনের পারিবারিক কবরস্থানে হবে।
আজ শুক্রবার বিকেলে বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য জানা গেছে।
মো. আবদুল হাই বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আবদুল হাইকে সিএমএইচে ভর্তি করা হয়েছিলো। করোনা উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই তাঁর (আবদুল হাই) নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে ৫ জুলাই তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবদুল হাইয়ের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি