সিলেট | |
প্রকাশিত: 4:50 PM, September 3, 2020
প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রৌমারীতে খালার বাড়িতে বেড়াতে এসে সোনাভরী নদীতে গোসল করতে গিয়ে গভীর জলে তলিয়ে গিয়ে মারা গেছে ৩ শিশু। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বন্দবের ইউনিয়নের কলেজপাড়া গ্রামের পাশে সোনাভরী নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা আপন খালাতো ভাইবোন।
নিহতরা হলেন, গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার কিসমত বড়বাড়ি গ্রামের অলি উল্ল্যাহর মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিন্নাত খাতুন দীনা (১২), রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিয়াম আহমেদ (১৩) এবং একই উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে হামিম মিয়া (১৬)।
পরিবারের লোকজন ও রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো.দিলওয়ার হাসান ইনাম জানান, দুপুরের দিকে ওই তিন শিশুসহ ৫জন কলেজ পাড়ার পশ্চিম দিকে সোনাভরী নদীতে গোসল করতে যায়। এসময় জিন্নাত খাতুন দীনা নিজের অজান্তে নদীতে ড্রেজার দিয়ে বালু তোলার ফলে গভীর জায়গাটির মধ্যে চলে গেলে তলিয়ে যাওয়ার উপক্রম হয়। এসময় সিয়াম তাকে তুলতে গিয়ে সেও ডুবে যায়। পাশে থাকা হামিম দুজনকে উদ্ধার করতে গিয়ে সেও গভীর জলে তলিয়ে যায়।
এসময় স্থানীয় আরো ২জন ঘটনা দেখে চিৎকার চেচামেচী করলে এলাকার লোকজন এগিয়ে আসে। ততক্ষণে গভীর পানিতে তলিয়ে গেছে ৩ শিশুই। পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে নদীর গভীর জলে জাল ফেলে নিহত তিন শিশুকে মৃত: অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি