র‌্যাবের জালে ৩ ধর্ষক

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭

প্রভাতবেলা ডেস্ক :সিলেটের গোলাপগঞ্জ থেকে কিশোরী ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও তার ২ সহযোগিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ১৭ মার্চ (শুক্রবার) বেলা আড়াইটার দিকে গোলাগঞ্জের পানিয়াগাঁ থেকে থেকে র‌্যাব তাদের গ্রেফতার করে।
১৮ মার্চ (শনিবার) র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি দল সিলেট জেলার গোলাপগঞ্জ থানার পানিয়া গাঁ গ্রামে এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কিশোরী ধষর্ণ মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি এই গ্রামের কুনু মিয়ার ছেলে জাবেদ মিয়া (২০)-কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় একই মামলার আসামি জাবেদ মিয়ার সহযোগী ওই গ্রামের শফিক উদ্দিনের ছেলে জয়নাল আবদীন (৩৮) ও মৃত. মোবারক আলীর ছেলে আরমিছ আলী (৬৫)-কে আটক করে র‌্যাব।
র‌্যাব জানায়, গত বছরের ৩০ অক্টোবর ১১ বছরের এক কিশোরী মেয়েকে বারবার ধর্ষণ করে জাবেদ মিয়া, জয়নাল আবদীন ও আরমিছ আলী। পরবর্তীতে মেয়েটির বাবা ওই তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা দায়ের করেন। মামলা পরবর্তী এতোদিন যাবৎ আসামিরা আইন-শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আতœগোপনে ছিলো। তবে আতœগোপনে থেকেও মামলার বাদিকে বিভিন্নভাবে ভয়ভীতি এবং মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করছিলো।
ওই মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে বলে র‌্যাব জানায়।

সর্বশেষ সংবাদ