শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময়

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময়

প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তাগঞ্জ সদর দপ্তর এলাকায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম এনডিসি , এএফডব্লিউসি, পিএসসি মতবিনিময় সভা ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন ।

 

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) সকাল ১১ টায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

 

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম এনডিসি , এএফডব্লিউসি, পিএসসি বলেন, পল্লী বিদ্যুৎ এর আওতাধীন সকল গ্রাহকদের সুলভ মূল্যে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে হবে। গ্রাহক থেকে কোন অভিযোগ পেলে তা দ্রুত সময়ের মধ্যে যেন সমাধান করা হয় । গ্রাহক সেবার বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে ।

 

তিনি আরো বলেন , আগামী ফেব্রুয়ারিতে পল্লী বিদ্যুৎ সমিতির সকল শূন্য কোটা পূরণ করা হবে । পাশাপাশি বিদ্যুৎ সংশ্লিষ্ট সকল যন্ত্রপাতি আধুনিকায়নের উদ্যোগে নেয়া হয়েছে । তিনি বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভূতুড়ে বিল পরিহার করার নির্দেশ প্রদান করেন ।

আরও পড়ুন  ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) বিশ্বনাথ শিকদার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর জেনারেল ম্যানেজার (চঃদাঃ) মোঃ গোলাম কাউসার তালুকদার, ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ নিজাম উদ্দিন শামস, জানায়দুর রহমান , মো: পারভেজ ভূইয়া, আবদুল্লাহ আল মাসুদ, মোঃ আসাদুজ্জামান অনজু, ডিজিএম সমন সাহা, সহকারী জেনারেল ম্যানেজার সদর দপ্তর (ও এন্ড এম) মোঃ নাঈমুর রহমান, (সাব-জোঃআঃ) অমলেশ কুমার সরকার, ( ই এন্ড সি) শফিকুল ইসলাম, (অর্থ -হিসাব) শেখ মুরাদুজ্জামান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ সোয়েব ইবনে বাশার, সৈয়দ আজহারুল ইসলাম, পলক সাহা, মোঃ ইসমাইল হোসেন পলাশ, মোহাম্মদ মনির হোসেন, ( মানব সম্পদ ) মোঃ রফিকুল ইসলাম, ( প্রশাসন) মোঃ হুমায়ুন কবির, মোঃ জোয়েল উর – রহমানসহ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যবৃন্দ ।

 

মতবিনিময় সভার পূর্বে প্রধান অতিথি হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ।

সর্বশেষ সংবাদ