শ্রীমঙ্গলে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: 12:39 PM, February 3, 2021

শ্রীমঙ্গলে ইয়াবাসহ যুবক আটক

প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৮ পিছ ইয়াবাসহ আরমান মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে সিন্দুরখাঁন রোডস্থ রামনগর জোড়াপুলের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরমান মিয়া দক্ষিণ মুসলিম বাগ এলাকার সেলিম মিয়ার ছেলে।

মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের ইনচার্জ সুধীন চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, সে দীর্ঘ দিন যাবত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ