সিলেট | |
প্রকাশিত: 1:40 PM, April 4, 2020
প্রভাতবেলা ডেস্ক:
দেশের বর্তমান পরিস্থিতিতে দরিদ্রদের সহায়তার নামে কেউ কোনরকম চাঁদাবাজি করলে তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘দরিদ্রদের সহায়তার নামে কোন রকম চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠবে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।’ তিনি বলেন, স্বতস্ফুর্তভাবে অনেকে জনগনকে সহযোগিতা করছেন। তার পাশাপাশি আমাদের কাছে খবর এসেছে জনগনের দরিদ্রতার সুযোগ নিয়ে অনেকে চাঁদাবাজি করছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সরকারী নির্দেশনা এবং চিকিৎসকদের পরামর্শনুযায়ী চললে বির্পযয়ের সম্মুখীন হতে হবে না।
তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে যার যতটুকু সামর্থ্যে আছে ততটুকু নিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি