সিলেট ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
জাতীয় সংসদে বিএনপি দলীয় সংরক্ষিত নারী আসনের সদস্য রুমিন ফারহানা করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই তা জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আমি এখন করোনামুক্ত’
এর আগে, ১২ আগস্ট নিজেই জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
২০১৯ সালের ২৮ মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত ৫০ নং আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি