সিলেট | |
প্রকাশিত: 3:17 PM, June 14, 2021
প্রতিনিধি, জুড়ী:
রোববার (১৩ জুন) রাতে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তার মা-বাবাসহ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে তার গাড়ি ঘিরে ফেলেন ছাত্রলীগের কিছু কর্মী। এসময় তারা জাকিরের গাড়িতে হামলার চেষ্টা চালান। এমতাবস্থায় আশপাশের লোকজন এগিয়ে এলে তারা সরে যান।
এদিকে এ ঘটনার খবর পেয়ে জাকির হোসাইনের সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা জুড়ী বাজারে শোডাউন করে। অন্যদিকে যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের বাড়িতে অন্য গ্রুপ জড়ো হয়।
ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর ও জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগের বিষয়ে জানতে যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ছাত্রলীগ নেতার সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে’।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি