সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
করোনার ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে সরকার।
রোববার (১৯ জুলাই) প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে সাহেদ অ্যাক্রেডিটেশন কার্ড নিয়েছিলেন। তার প্রতারণামূলক কাজের জন্য আমরা কার্ডটি বাতিল করেছি।
এর আগে সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি