সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে বিপুল ফেনসিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গতকাল শুক্রবার (১৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন উলাকীপাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী জনৈক জাকির আহমেদ (৩৫), পিতা- আব্দুল হাশিম, সাং- বিয়া বাইল, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট ‘কে গ্রেফতার করে তার হেফাজত হতে ৩৯২ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি