সিলেটের ৫ উপজেলায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ৭ মে

প্রকাশিত: 6:27 AM, March 28, 2016

আগামী ৭ মে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ধাপে সিলেট জেলার তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো- দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ।

একইসাথে মৌলভীবাজার জেলার কুলাউড়া ও রাজনগর উপজেলার ইউনিয়নগুলোতেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ধাপে মনোনয়ন দাখিলের শেষ দিন ৭ এপ্রিল, যাচাই-বাছাই ১০-১১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহার ১৮ এপ্রিল ও ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে।

রোববার নির্বাচন কমিশন (ইসি) থেকে এই তথ্য জানানো হয়। চতুর্থ ধাপে ৭৪৩টি ইউপিতে ভোটগ্রহণ হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ