সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে জ্বর-সর্দি-কাশি নিয়ে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
শুক্রবার (২৭ মার্চ) রাত থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিন বিভাগে রেখে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।
জানা যায়, শুক্রবার রাতে ঢাকা থেকে ফেরার পথে তার শরীরে জ্বর দেখা দেয়। সঙ্গে সর্দি-কাশিও ছিল। তাই বাড়িতে না গিয়ে রাতেই তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আসেন।
ওই শিক্ষার্থী চিকিৎসকদের জানান, গত কয়েকদিন তিনি ঢাকায় কয়েকজন ইউরোপ প্রবাসীর সংস্পর্শে ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, ঢাকায় কয়েকজন প্রবাসীর সংস্পর্শে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সিলেটের এই শিক্ষার্থী। তার শরীরের স্যাম্পল আজ ঢাকায় পাঠানো হতে পারে। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি