সিলেট | |
প্রকাশিত: 2:32 PM, July 8, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট মহানগরীর শাহপরান (রঃ) থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী উদ্ধার ও জব্দ করেছে র্যাব-৯। এ সময় সালেহ আহম্মেদ (২২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। সে সিলেটের জৈন্তাপুরের দলইপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৫টা ৫০ মিনিটের সময় সুরমা গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (র:) থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি