সিলেট নগরী থেকে নারী চোর পাকড়াও

প্রকাশিত: 9:57 PM, January 9, 2017

প্রভাতবেলা প্রতিবেদক : সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি বাসাবাড়ি থেকে নারী চোর চক্রের এক সদস্য পাকড়াও হয়েছেন। ৯ জানুয়ারি সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত নারীর নাম হোসনা বেগম (২৬)। তিনি সিলেটের এয়ারপোর্ট থানার নোয়াইপাড়ায় ভাসমান ভাবে বসবাস করেন। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোবাইল ফোন ও নগদ টাকা।
পুলিশ ও স্থানীয় জানা গেছে, সোমবার সকালে পাঠানটুলাস্থ পল্লবী আ/এ সি ব্লকের ১২ নং হাজী শফিক মঞ্জিল নামক বাসার বাসার দরজা খোলা পেয়ে হোসনা বেগম ভেতরে প্রবেশ করে মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় া দেখে ফেলেন ওই বাসার বাসিন্দারা। এসময় হোসনা বেগম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাসার গৃহকর্তা ধাওয়া করে পল্লবী রোড থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন। পরে হোসনার কাছ থেকে একটি স্যামসাং মোবাইল ফোন ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল থেকে হোসনা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ