সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
উত্তর আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৬০ জনের প্রাণহানি ও অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। জাতিসংঘ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
সংস্থাটির মানবাধিকার বিষয়ক সমন্বয় সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় পাঁচ শতাধিক সশস্ত্র ব্যক্তি বেইদার উত্তরাঞ্চলীয় মাস্তেরি শহরে হামলা চালায়।
বিবৃতিতে আরও জানানো হয়, হামলাকারীরা স্থানীয় মাসালিত সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা বাড়ি ঘর এবং স্থানীয় বাজার থেকে জিনিসপত্র লুট করেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে।
ওসিএইচএর খারতুম অফিস থেকে বলা হয়েছে, এটা সর্বশেষ হামলার ঘটনা যেখানে বেশ কিছু গ্রাম এবং বাড়ি-ঘর, মার্কেট এবং দোকান-পাটে আগুন দেওয়া হয়েছে। এমনকি ধ্বংস করে দেওয়া হয়েছে বিভিন্ন অবকাঠামো।
এ দিকে ভয়াবহ সেই হামলার পর শত শত স্থানীয় লোকজন কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি সুরক্ষার দাবি জানিয়ে বিক্ষোভ-করেছে। মাসালিত সম্প্রদায়ের লোকজন বলছে, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তারা তাদের মৃত স্বজনদের মরদেহ দাফন করবে না।
অপর দিকে রবিবার (২৬ জুলাই) সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক জানিয়েছেন, সরকার ওই অঞ্চলের নাগরিকদের সুরক্ষায় নিরাপত্তা বাহিনী পাঠাবে।
উল্লেখ্য, তিনি এই বিবৃতিটি দেওয়ার মাত্রই দু’দিন আগেই বন্দুকধারীরা ওই অঞ্চলে হামলা চালিয়ে শিশুসহ কমপক্ষে ২০ বেসামরিক নাগরিককে হত্যা করেছিল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি