সিলেট | |
প্রকাশিত: 3:59 PM, February 11, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা থানার হত্যা মামলার এক পলাতক আসামীকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ ।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সদরের সাহেবনগর গোদারাঘাট এলাকা থেকে হত্যা মামলার অন্যতম অভিযুক্ত বাছেদ মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয় ।
র্যাব সূত্র জানায়, নরসিংদীর রায়পুরা থানার হত্যা মামলা নং ৩/২১ এর অন্যতম আসামি সুনামগঞ্জে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ আব্দুলল্লাহর নেতৃত্বে অভিযান চালায় র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল । অভিযানে সাহেবনগর গোদারাঘাট এলাকা থেকে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর গ্রামের আবু তাহেরের পুত্র বাছেদ মিয়াকে গ্রেফতার করা হয় ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত প্রধান আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি