সুবিপ্রবির স্থায়ী ক‍্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবিতে  স্মারকলিপি

প্রকাশিত: 12:22 AM, January 31, 2025

সুবিপ্রবির স্থায়ী ক‍্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবিতে  স্মারকলিপি

সুবিপ্রবির স্থায়ী ক‍্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবিতে  স্মারকলিপি

প্রতিনিধি,সুনামগঞ্জ ♦ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) ক্যাম্পাস জেলা সদরে করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনকারী পরিষদের সদস্য সচিব মোঃ মোনাজ্জির হোসেন সুজন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অতিথি ভবনে আন্দোলনের সদস্যসচিব এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুবিপ্রবির বাস্তবায়ন আন্দোলন কমিটির সদস্য সচিব মো. মুনাজ্জির হোসেন সুজনের নেতৃত্বে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের জায়গা নিয়ে জেলাবাসীর আপত্তি থাকা সত্ত্বেও জেলা সদরসহ অপর ৯ উপজেলা বাদ দিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছা বাস্তবায়ন করতে নিজের পদের অপব্যবহার করে সব বড় বড় উন্নয়ন কার্যক্রম তার নিজ উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা সদরের কাছাকাছি নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়।

পাশাপাশি বলা হয়, সুবিপ্রবির জন্য প্রস্তাবিত বা নির্ধারিত দেখার হাওরটি জেলার একটি সুবিশাল হাওর। এখানে বিপুল বোরো ধান উৎপাদনসহ এটি মিঠাপানির মাছের একটি বড় উৎস। এই হাওরের পাশ ঘেঁষেই সুনামগঞ্জ-সিলেট সড়কটি অবস্থিত যেখানে ইতোমধ্যে স্থাপিত হয়েছে মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউটসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এখন যদি সুবিশাল বিশ্ববিদ্যালয়ের ভবনাদি নির্মিত হয় তাহলে হাওরের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে কৃষিজ উৎপাদন ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়বে। পাশাপাশি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতাসহ পানি নিষ্কাশনের তীব্র সংকট দেখা দেবে। তাই বিশিষ্টজন ও বিশেষজ্ঞরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখার হাওরের পরিবর্তে অন্য জায়গায়, প্রধানত জেলা শহরের কাছে স্থাপন করার পক্ষে মত দিয়েছেন।

আরও পড়ুন  সংক্রমণ রোধে কি দুর্ভিক্ষ ডেকে আনবেন?

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গত ২২ জানুয়ারি জেলার শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সুনামগঞ্জের সবস্তরের মানুষ সুবিপ্রবি ক্যাম্পাস সুনামগঞ্জ শহরের কাছে স্থাপন করার বিষয়ে দৃঢ় সমর্থন প্রকাশ করার পাশাপাশি পুরো জেলার মানুষের সুবিধার্থে দুটি পৃথক জায়গার কথাও উল্লেখ করেছেন, যেখানে সরকারের বিপুল পরিমাণ খাস জমি রয়েছে। যার একটি সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের গৌরারং ইউনিয়নের পাশে এবং অপরটি জেলা শহরের কাছে।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ মুনাজ্জির হোসেন সুজন বলেন, ‘গত ১৫ বছরে সুনামগঞ্জ জেলা সদরে কোনো উন্নয়ন হয়নি। অথচ শুধুমাত্র শান্তিগঞ্জ উপজেলায় মেডিকেল কলেজ, টেক্সটাইল ইউনিভার্সিটি, ধান গবেষণা কেন্দ্রসহ ছয়টি মেগা প্রকল্প হয়েছে। এটা সুনামগঞ্জকে পেছনে ফেলার একটা পরিকল্পনা বা কৌশল। এজন্য সুনামগঞ্জকে অন্ধকার থেকে বাঁচাতে আমরা মন্ত্রীর কাছে এই দাবি নিয়ে এসেছি। এ বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জে হলে সেখানে একটা আলোকিত সমাজ ও শিক্ষাব্যবস্থা সৃষ্টি হবে।’

আরও পড়ুন  সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে বিএনপি'র দোয়া মাহফিল

বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম বিষয়টি দেখবেন এবং এর সুষ্ঠু সমাধান দেবেন বলে জানান।

এ সময় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেনসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি সুনামগঞ্জ বাস মালিক সমিতির কোষাধ্যক্ষ মুর্শেদ আলম এবং বালু-পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাবুল, শাবিপ্রবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেনসহ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ