সিলেট | |
প্রকাশিত: 2:24 PM, July 20, 2020
কবির আল মাহমুদ: স্পেনের রাজধানীতে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণসহ বিভিন্ন দাবি নিয়ে ২৩ দিন পর আবারও বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি দেশটির রাজধানী মাদ্রিদের বন্কো দে ইস্পানিয়া থেকে শুরু হয়ে জিরো পয়েন্টখ্যাত সোলে গিয়ে শেষ হয়।
পূর্বঘোষিত সময় অনুযায়ী, ১৯ জুলাই বিকাল ৬টায় মাদ্রিদের বঙ্কো দে ইস্পানিয়া এলাকায় দলে দলে লোকসমাগম হতে থাকে ব্যানার ও ফেস্টুন হাতে।
হাজারও মানুষের অংশগ্রহণ আর স্লোগানে মুখরিত হয় বঙ্কো দে ইস্পানিয়া এলাকা। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন- ‘সবাইকে নিয়মিত করা হোক, আমরা যারা নিয়মিত, আমাদের যাদের কাগজ আছে, তারাও একাত্মতা প্রকাশ করছি সবাইকে নিয়মিত করা হোক।’
বিক্ষোভে অন্য দেশের অভিবাসীদের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সংগঠন বাংলাদেশ আসোসিয়েশন ইন স্পেন, বাংলাদেশি মানবাধিকার সংগঠন সংগঠন ভালিয়েন্তে বাংলাসহ বিভিন্ন দেশি ও স্প্যানিশ মানবাধিকার সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার অভিবাসী আন্দোলনে অংশ নেন।
সমাবেশ শেষে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহসভাপতি আলামীন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী, বাংলাদেশ আসোসিয়েশন ইন স্পেনের ক্রীড়া সম্পাদক সায়েক মিয়া, সদস্য আবদুল মজিদ সুজন, বদরুল হক মিল্লাত, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, কমিউনিটি নেতা জাহাঙ্গীর আলম ইব্রাহীম, জাহিদ হাসান প্রমুখ।
এ ছাড়া ভালিয়েন্তে বাংলার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হাবীব, জুলহাস উদ্দীন, আল আমীম পালওয়ান, ইমন আসাদ, মানিক আহমদ, মুজিবুর রহমান, শাহ আলম প্রমুখ।
বক্তারা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ ছাড়া দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনা বাংলাদেশি মানবাধিকারকর্মী কামরুল মেহামদের নেতৃত্বে কয়েকশ বাংলাদেশিসহ দেশটির ১৯ শহরে একযোগে ৪২৯টি বিভিন্ন দেশের ও স্প্যানিশ মানবাধিকার সংগঠন বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি