সিলেট | |
প্রকাশিত: 8:18 PM, April 17, 2024
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘সিলেটকে একটি আদর্শ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেটকে প্রযুক্তি নির্ভর স্মার্ট সিটিতে রূপান্তর করতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বিটিআরসি ও আইএসপিএবি এর সাথে নিয়মিত আলোচনা করা হচ্ছে’।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সব থেকে গুরুত্বপুর্ণ হল তথ্য-প্রযুক্তি। তথ্য-প্রযুক্তির উপর নির্ভর করে আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মিত হবে। প্রযুক্তির ক্ষেত্রে সিলেটকে উপযুক্ত নগর হিসেবে নির্মাণ করা হবে এবং এক্ষেত্রেও আমরা সফল হব’।
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। জাতির পিতার রেখে যাওয়া স্বল্পোন্নত দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছেন এবং এই মর্যাদাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামীর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন, বিটিআরসির ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার মো. খালিলুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান, আইএসপিএবির সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, নাইসুজ্জামান নাইম, শাহ আহমেদ রকিবসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি