সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে থানায় দেন তারা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কালিবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম শামীম আহমেদ (৫৫)। পেশায় তিনি আইনজীবী। তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, লিফলেট বিতরণকালে উত্তেজিত লোকজন শামীমকে আটক করে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিষয়ে তদন্ত চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সম্পৃক্ততা পেলে তাকে গ্রেফতার দেখানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, জুলাইয়ে আন্দোলনের সময় শামীম শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। শনিবার রাতে হঠাৎ তিনি বের হয়ে আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ শুরু করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি