সিলেট | |
প্রকাশিত: 9:32 PM, January 18, 2017
সংবাদদাতা, বড়লেখা : জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি’র বড় বোন ও বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদের মাতা রাজিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বুধবার দুপুরে সদর ইউনিয়নের গঙ্গারজল ঈদগাহ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ৯টার সময় তিনি নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় মরহুমার ভাই জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কাতার প্রবাসী আওয়ামী লীগ নেতা কপিল উদ্দিনসহবিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপির বড় বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
এছাড়া ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ শোক প্রকাশ করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি