১৮৮ দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স

প্রকাশিত: 2:16 PM, November 11, 2020

১৮৮ দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স

বিশ্বভূবন ডেস্ক:

পাইলটদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক নিয়ম না মানায় ১৮৮টি দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স। মঙ্গলবার এক প্রতিবেদনে এ বিষয় নিশ্চিত করা হয়েছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে, এই নিয়ম পূরণ করতে ব্যর্থ হওয়ায় পিআইএ-র এয়ারলাইন্স ও পাইলটদের বিশ্বের ১৮৮টি দেশ থেকে নিষিদ্ধ করতে পারে আইসিওএ।

গত ৩ নভেম্বর ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন এক চিঠিতে জানিয়েছে, পাইলটদের লাইসেন্স ও প্রশিক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি (পিসিএএ)। এ বিষয়ে পিসিএএকে সতর্কও করেছে আইসিএও।

পাকিস্তানের পাইলটদের সংগঠন পাকিস্তান এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (পালপা) মুখপাত্র বলেন, ‘আইসিএও এ ধরনের সিদ্ধান্ত নিলে পাকিস্তানের বিমান পরিবহণ শিল্পে বিপর্যয় নেমে আসবে।’ পালপার অভিযোগ, চলতি বছরের জুন থেকে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য তারা প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বারস্থ হয়েছেন বলে জানান পালপা’র মুখপাত্র।

আরও পড়ুন  শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

এর আগেও পাকিস্তান এয়ারলাইন্সের বিরুদ্ধে লাইসেন্স কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এই কেলেঙ্কারির জন্যই ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) নিষিদ্ধ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ