সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
স্থানীয়রা ও ক্ষতিগ্রস্থরা জানান, বৃহস্পতিবার বিকালে বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে এক ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড বেগে ঘূর্ণিঝড়ের আঘাতে ২১টি বসতঘর তচনছ হয়ে যায়।
ঘূর্নিঝড়ে হাফেজ মো. সগির মুন্সির বসতবাড়ীর দুটো বসতঘর ভেঙ্গে যায়। বিধবা লিপি বেগমের একমাত্র আধাপাকা ঘরটি বিশাল গাছ পড়ে মূহুর্তের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। লিপি বেগম কোনো রকমে বাথরুমে আশ্রয় নিয়ে প্রানে বেঁচে যান।
এছাড়াও লিটু মুন্সি, ফারুক মুন্সি, মুরাদ মুন্সি, দবির মুন্সি, কাইয়ুম মুন্সি, কামাল ঠাকুর, জামাল ঠাকুর, দেলো ঠাকুর, জমিলা বেগম, নিরু বেগম, নিছার কাজী, ছানোয়ার কাজী, আতিক কাজী, ছত্তার কাজীর বসতঘরসহ অসংখ্য রান্না ঘর এবং প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। খোলা আকাশের নিচে করছে বসবাস।
বিদ্যুতের তাঁর ছিড়ে এবং গাছ পড়ে সোনাতুন্দীর উত্তর পাড়ার একমাত্র ইটের সলিং এর রাস্তাটি বন্ধ হয়ে যায়। এছাড়াও পুরো এলাকা বিদ্যুতবিহীন রয়েছে।
বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, ভয়াবহ ঘূর্ণিঝড়ে সোনাতন্দী গ্রামের ২১ টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। তাদের থাকা ও খাবার-দাবারের কোন ব্যবস্থা নাই। আমি আপাতত কিছু শুকনো খাবার দিয়েছি। সকালে ইউএনও স্যার সরেজমিন পরিদর্শন করেছেন। স্থানীয় সংসদ সদস্যও আসবেন। আমরা সবাই মিলে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াবো।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি