৭ মার্চের ভাষণ স্বাধীনতা সংগ্রামের মহাকাব্য : কৃষিমন্ত্রী

প্রকাশিত: 7:04 PM, March 7, 2020

৭ মার্চের ভাষণ স্বাধীনতা সংগ্রামের মহাকাব্য : কৃষিমন্ত্রী

 

প্রভাতবেলা ডেস্ক:

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ১৮ মিনিটের ভাষণ আমাদের স্বাধীনতা সংগ্রামের মহাকাব্য। এই ভাষণের মাধ্যমে তিনি সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিলেন।

 

শনিবার (৭ মার্চ) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্যেই স্বাধীনতার ঘোষণা নিহিত ছিল। বঙ্গবন্ধু সেই ভাষণের মধ্যমে নিরস্ত্র বাঙালিকে জীবনবাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত ও জীবনদানের জন্য প্রস্তুত করেছিলেন। আমাদের ইতিহাসে চিরকাল এটি উজ্জ্বল, চিরভাস্বর হয়ে থাকবে।

 

তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের প্রকৃত নতুন প্রজন্মকে জানতে হবে। দেশকে ভালোবাসতে শিখতে হবে। সর্বোচ্চ আত্মত্যাগ ও জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করে এ দেশকে স্বাধীন করে আমরা কেমন লাভবান হয়েছি তা শিক্ষার্থীদের জানতে হবে।

আরও পড়ুন  আল্লামা জুনায়েদ বাবুনগরী  আর নেই

 

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সাবেক জেলা কমান্ডার মো. ফজলুল হক, বীর প্রতীক, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাস প্রমুখ।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ