সিলেট | |
প্রকাশিত: 2:50 PM, October 29, 2016
প্রভাতবেলা প্রতিনিধি : আবেগ উচ্ছাস স্বপ্ন আর স্মৃতিচারণে এক অন্যরকম সন্ধ্যা। একঝাঁক গুণী সাংবাদিকের অন্যরকম সম্মিলন। এক পুরোনো সহকর্মীকে ঘিরে এই মিলনমেলা। আয়োজক মিডিয়া গাইড এর কর্ণধার সুহৃদ ফয়ছল আলম। যাকে ঘিরে আয়োজন তিনি আতিকুর রহমান। যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক। বাংলা টিভি ইউকে’র সিনিয়র রিপোর্টার ও বৃটেনের বাংলা মেইল পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আতিকুর রহমান।
শুক্রবার তার সম্মানে এক চা চক্রে জড়ো হয়েছিলেন সিলেটে কর্মরত তার পুরনো সহকর্মী সাংবাদিকরা। এসময় সবার মুখে উঠে আসে সাংবাদিকতা জীবনের বিভিন্ন স্মৃতিময় দিনের কথা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ও সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির। মিডিয়া গাইডের কর্ণধার সাংবাদিক মোঃ ফয়ছল আলমের সভাপতিত্বে ও দৈনিক জালালাবাদ এর চীফ রিপোর্টার আহবাব মোস্তফা খানের পচিালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার মোঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল ও বর্তমান কোষাধ্যক্ষ মোঃ আফতাব উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের ডেপুটি চীফ রিপোর্টার এডভোকেট মোঃ তাজ উদ্দিন, অর্থ মন্ত্রনালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহকারী প্রধান মিনহাজুল ইসলাম জায়েদ, প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার হাজী এম আহমদ আলী, সাহিত্য সম্পাদক কবি আব্দুল মুকিত অপি ও সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার খালেদ আহমদ ও স্টাফ ফটোগ্রাফার হুমায়ুন কবির লিটন, ফটো সাংবাদিক সাহেদ আহমদ ও এইচ এম শহীদুল ইসলাম।
আলোচকরা বলেন, এক সময় সিলেটের সাংবাদিকতা ছিলো খুবই সমৃদ্ধ। সাংবাদিকদের মধ্যে ছিলো অনুসন্ধানী চোখ ও সৃজনশীলতা। সেইসবের মধ্যেই একজন ছিলেন সাংবাদিক আতিক। দেশে যেভাবে তিনি সাংবাদিকতায় সরব ছিলেন, প্রবাসেও তিনি একই রকম। যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
আতিকুর রহমান সিলেটের সাংবাদিকতার স্মৃতিচারন করে বলেন, দেশে থাকতে সহকর্মীরা যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, প্রবাস থেকে এসেও বুঝতে পারছি তা একটুও কমেনি। এই ভালোবাসা অমলিন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি