হবিগঞ্জে হাত-মুখ বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় মিলেছে

প্রকাশিত: 8:44 AM, May 29, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ পরিচয় মিলেছে হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাত পরিচয়ে (৩৫) উদ্ধার সেই মরদেহের।

তার নাম মোশাররফ হোসেন। মাইক্রোবাস চালক। সিলেট নগরের চৌহাট্টা স্ট্যান্ডের মাইক্রোবাস ভাড়ায় চালায় মোশাররফ।

সোমবার (২৮ মে) সকালে উপজেলার আলীফ সোবহান ডিগ্রি কলেজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন নগরীর চৌহাট্টা স্ট্যান্ডের শাখা-২ এর সভাপতি জামাল আহমদ লিলু। তিনি জানান, যাত্রীবেশি প্রতারকরা তাকে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়েছে যায়। মোশাররফ চৌহাট্টা মাইক্রোবাস ৪৮ উপকমিটি-২ এর সদস্য।

জামাল আহমদ লিলু জানান, দুই তরুণ ও এক নারী রোববার (২৭ মে) দুপুরে জাফলং যাওয়ার কথা বলে মোশাররফের এক্স করলা (ঢাকা মেট্টো-গ-২৫-৮৭৬৭) গাড়িটি ভাড়া করেন। বিকেলে এ পর্যায়ে গাড়ীর মালিকের সঙ্গে মোশাররফের কথাও হয়েছে।
এরপর থেকে যোগাযোগ বিচ্ছন্ন হয়ে যান মোশাররফ। কারো সঙ্গে আর কথাবার্তা হয়নি।

এদিকে বাহুবল মডেল থানার দায়িত্বরত ডিউটি অফিসার জানান, ‘দুর্বৃত্তরা মোশাররফকে হত্যা করে গাড়ি থেকে মরদেহটি এখানে ফেলে রেখে চলে যায়। ডিউটি অফিসার জানান, লাশের মুখ পলিথিন দিয়ে মোড়ানো ছিল। লাশের গায়ে রয়েছে অসংখ্য আঘাতের চিহৃ। দুই হাত পেছনে বাঁধা ছিল।

আরও পড়ুন  আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, সহকর্মী মোশাররফ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়াতে শোকের ছায়া নেমেছে পরিবহণ সেক্টরে।

পরিচয় মিলেছে হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাত পরিচয়ে (৩৫) উদ্ধার সেই মরদেহের।
তার নাম মোশাররফ হোসেন। মাইক্রোবাস চালক। সিলেট নগরের চৌহাট্টা স্ট্যান্ডের মাইক্রোবাস ভাড়ায় চালায় মোশাররফ।
সোমবার (২৮ মে) সকালে উপজেলার আলীফ সোবহান ডিগ্রি কলেজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন নগরীর চৌহাট্টা স্ট্যান্ডের শাখা-২ এর সভাপতি জামাল আহমদ লিলু। তিনি জানান, যাত্রীবেশি প্রতারকরা তাকে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়েছে যায়।
মোশাররফ চৌহাট্টা মাইক্রোবাস ৪৮ উপকমিটি-২ এর সদস্য।

জামাল আহমদ লিলু জানান, দুই তরুণ ও এক নারী রোববার (২৭ মে) দুপুরে জাফলং যাওয়ার কথা বলে মোশাররফের এক্স করলা (ঢাকা মেট্টো-গ-২৫-৮৭৬৭) গাড়িটি ভাড়া করেন। বিকেলে এ পর্যায়ে গাড়ীর মালিকের সঙ্গে মোশাররফের কথাও হয়েছে।

আরও পড়ুন  গণভবনে মহিলা ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

এরপর থেকে যোগাযোগ বিচ্ছন্ন হয়ে যান মোশাররফ। কারো সঙ্গে আর কথাবার্তা হয়নি।

এদিকে বাহুবল মডেল থানার দায়িত্বরত ডিউটি অফিসার জানান, ‘দুর্বৃত্তরা মোশাররফকে হত্যা করে গাড়ি থেকে মরদেহটি এখানে ফেলে রেখে চলে যায়। ডিউটি অফিসার জানান, মরদেহের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। দুই হাত পেছনে বাঁধা ছিল।

মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, সহকর্মী মোশাররফ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়াতে শোকের ছায়া নেমেছে পরিবহণ সেক্টরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ