সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৯
সংবাদদাতা,লক্ষিপুর: ঘরে বসেই পছন্দের জিনিস পেতে দেশে নানা নামের অনলাইন বাজার চালু হয়েছে। আর এ সেবা নিয়ে একটি ঘড়ি কিনতে গিয়ে লক্ষ্মীপুরে প্রতারিত হয়েছেন পিয়াস সরকার নামে এক যুবক। ঘড়ির জন্য ১৮০০ টাকা দিয়ে তিনি পেয়েছেন দুটি পেঁয়াজ। ‘স্মার্ট শপ ঢাকা; নামে একটি অনলাইন মার্কেটিং পেজ তার সাথে এ প্রতারণা করে। এদিকে এ ঘটনায় তিনি লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পিয়াস লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার জয়দেব সরকারের ছেলে ও স্কাই ইন্টারনেটের লক্ষ্মীপুর শাখার ব্যবসায়ী।
ডায়েরিতে বলা হয়, সোমবার (১ এপ্রিল) স্মার্ট শপ ঢাকা নামক একটি অনলাইন পেজ থেকে পিয়াস একটি স্মার্ট ঘড়ি অর্ডার করেন। ঘড়িটির দাম ১৮ শ টাকা। ঘড়িটি পেতে ৬০ টাকা এসএ পরিবহনকে বাড়তি বিল দিতে ওই অনলাইন থেকে জানানো হয়েছে। তবে বিক্রেতাদের সাথে ক্রেতার ফেসবুক পেজ ম্যাসেঞ্জারে যোগাযোগ হয়েছে। পরে মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় এসএ পরিবহন লক্ষ্মীপুর শাখা থেকে ১৮৬০ টাকা দিয়ে তার নামে আসা ঘড়ির প্যাকেটটি গ্রহণ করে। কিন্তু প্যাকেটটি খুলে ঘড়ির বদলে পাওয়া গেছে দুটি পেঁয়াজ। এরপরই তিনি বিল ভাউচারে থাকা বিক্রেতাদের নম্বরে কল দিয়েও যোগাযোগ করতে পারেননি।
পিয়াস সরকার বলেন, বাক্সটি খুলে ঘড়ির বদলে পেয়ছি দুটি পেঁয়াজ। এরপর থেকেই ওই অনলাইনের নম্বরে কল দিয়েও যোগাযোগ করা যায়নি। পেজটিও বন্ধ দেখাচ্ছে। এ বিষয়ে এসএ পরিবহনকে জানালে তারা থানায় সাধারণ ডায়েরির কথা বলে। পরে সাধারণ ডায়েরির একটি ফটোকপি এসএ পরিবহনে জমা দিয়েছি।
এ ব্যাপারে এসএ পরিবহনের লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক নুরুল আলম বলেন, পণ্যটির বক্স ও সাধারণ ডায়েরির একটি কপি আমাদের মূল শাখায় পাঠানো হয়েছে। সেখান থেকে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি