আতিকুলের ইশতেহার ঘোষণা রবিবার

প্রকাশিত: 3:27 PM, January 25, 2020

আতিকুলের ইশতেহার ঘোষণা রবিবার

 

প্রভাতবেলা ডেস্ক:

 

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন।

 

 

রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় লেকশোর হোটেলে এ ইশতেহার উপস্থাপন করা হবে।

 

 

শনিবার (২৫ জানুয়ারি) আতিকুল ইসলামের নির্বাচনি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

 

নির্বাচনি মিডিয়া সেলের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিয় নগরী ঢাকাকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এ মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সুস্থ, সচল ও আধুনিক ঢাকার যে স্বপ্ন নগরবাসী মনের মধ্যে লালন করেন, সে স্বপ্নকে ঘিরে আমাদের সকল পরিকল্পনা হবে এবার আরও বাস্তবসম্মত।

 

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ