সিলেট | |
প্রকাশিত: 2:20 PM, January 27, 2020
প্রভাতবেলা ডেস্ক:
মাদরাসা শিক্ষা অধিদপ্তর এখন নতুন ঠিকানায়। রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর রেডক্রিসেন্ট বোরাক টাওয়ারের কার্যালয় থেকে অধিদপ্তরের নতুন ঠিকানা বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন ভবনের সপ্তম ও দশম তলায় স্থানান্তর হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রাজধানীর রেডক্রিসেন্ট বোরাক টাওয়ার থেকে নিউ বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের মূল শাখার সামনে অবস্থিত বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন ভবনে অধিদপ্তরটি স্থানান্তর করা হয়েছে।
২০১৫ সালে মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী, গুণগতমান উন্নয়ন ও সুষ্ঠুরূপে পরিচালনা, তদারকি, পরিবীক্ষণ ও একাডেমিক পরিদর্শন কার্যক্রম জোরদারের লক্ষে মাদরাসা শিক্ষা অধিদপ্তর যাত্রা শুরু করে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি