সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
বিশ্বভুবন ডেস্ক:: আফগানিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দেশটির পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিরর জানায়, ৮৩জন যাত্রী নিয়ে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে।
কাবুল প্রদেশের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, দক্ষিণ পশ্চিম কাবুল প্রদেশের গাজনি জেলার দেহ ইয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রযুক্তিগত কারণে বিমানটি বিধ্বস্ত হয়। পরে বিমানটিতে আগুন ধরে যায়।
রুশ সম্প্রচার মাধ্যম আরটির প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী কাবুল থেকে হেরাতের উদ্দেশে রওনা করার জন্য উড্ডয়নের পর দেশটির উত্তরাঞ্চলীয় গজনি প্রদেশের দেহ ইয়ান নামক জেলার একটি পাহাড়ের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির মালিকানা আরিয়ানা আফগান নামক একটি সরকারি বিমান পরিবহন কোম্পানির।
ব্রিটিশ দৈনিক ডেইলি মিররের খবরে জানানো হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখনো ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি। কতজন হতাহত হয়েছেন তাও নিশ্চিত হতে পারেনি কোনো সংবাদমাধ্যম কিংবা সরকারি কর্মকর্তারা। তবে সোমবারের ওই বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ওই বিমানটি কাবুল থেকে হেরাতের উদ্দেশে উড্ডয়নের পর স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় রাজধানী থেকে দক্ষিণ-উত্তরের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। প্রতিবেদন অনুযায়ী, তালেবান সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয়ার চেষ্টা করছেন।
প্রভাতবেলা /২৭-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি