সিলেট | |
প্রকাশিত: 6:57 PM, January 28, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের জন্য ভোট চেয়েছেন বর্তমান মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে সদরঘাটে দক্ষিণ সিটি করপোরেশনের নির্মিত জলবায়ু উদ্বাস্তু আশ্রয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
তখন ওই এলাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন তাপস। এ পরিপ্রেক্ষিতে তাদের দুজনের সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময় হয়।
পরে গণমাধ্যম কর্মীদের মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমরা দুই ভাই। ঢাকাবাসীর জন্য একসঙ্গেই কাজ করব। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে তাপসকে নির্বাচিত করলে আমরা ইতিবাচক পরিবর্তনের যে সূচনা করেছিলাম, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, নির্বাচনি আচরণবিধির বাধ্যবাধকতা না থাকলে আমি ঢাকাবাসীকে ফজলে নূর তাপসকে ভোট দেওয়ার আহ্বান জানাতাম। তার পক্ষেই সম্ভব ঢাকার অগ্রগতি অব্যাহত রাখা। আপনারা ব্যারিস্টার তাপসকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন।
এ সময় ব্যারিস্টার তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন আমার ভাই। আমাদের প্রয়াত আওয়ামী লীগ নেতা মেয়র হানিফের সুযোগ্য সন্তান তিনি। আমরা যে লক্ষ্য দিয়েছি, ঢাকার উন্নয়নে সাঈদ খোকন এরইমধ্যে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছেন। নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা উন্নত ঢাকা গড়ে তুলব। আমরা দুই ভাই সবসময় একসঙ্গে আছি, থাকব।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি