শীঘ্রই সাগর-রুনি হত্যা মামলার নিষ্পত্তি : আইজিপি

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

শীঘ্রই সাগর-রুনি হত্যা মামলার নিষ্পত্তি : আইজিপি

 

প্রভাতবেলা ডেস্ক:

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বিষয়ে র‌্যাব সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে, শীঘ্রই এ হত্যা মামলার নিষ্পত্তি হবে।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনায় পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

 

এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মঙ্গলবার বিকালে বরগুনার পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন তিনি।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ