সিলেটে সিনিয়র-জুনিয়র দ্বন্ধে ছাত্রলীগকর্মীকে ছুরিকা্ঘাত

প্রকাশিত: 12:47 PM, May 10, 2020

সিলেটে সিনিয়র-জুনিয়র দ্বন্ধে ছাত্রলীগকর্মীকে ছুরিকা্ঘাত

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট নগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্ধের জের ধরে ছাত্রলীগের এক কর্মীকে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষ গ্রুপ । আহত ছাত্রলীগ কর্মী বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন।

 

স্থানীরা জানান, গতকাল শনিবার (৯ মে) রাত ১১টার দিকে ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি জামিল আহমদ ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার গ্রুপের কর্মীদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আধাঘণ্টা পরে তুষার গ্রপের কর্মী সুহেল আহমদ, জয় ও শাহাদাৎ হোসেনসহ আরো কয়েকজন মিলে জামিল গ্রপের কর্মী পারভেজের উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় প্রতিপক্ষের ছুরির আঘাতে পারভেজ গুরুতর আহত হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত পারভেজকে উদ্ধার করে দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই তার পায়ে অস্ত্রোপচার করা হয়। আহত পারভেজ নগরীর সাগরদিঘীরপাড়ের বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন  সিলেটে চা বাগান থেকে হাত কাটা লাশ উদ্ধার

 

এদিকে, রাত ১২টার দিকে অজ্ঞাত ১০/১৫ জনের একটি দল নরসিংটিলার বায়তুন নুর মসজিদ সংলগ্ন গলি দিয়ে দেশিয় অস্ত্র নিয়ে ঢুকে পারভেজের উপর হামলাকারীদের খুঁজতে থাকে। পরে উভয়পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে পুরো রাতই ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে এবং পুলিশ টহল দেয়। এ ঘটনায় আরও সংঘাতের আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, বাগবাড়ি এলাকায় দু’গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। পারভেজ নামের একজন ছুরির আঘাতে আহত অবস্থায় ওসমানীতে আছে। এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন  নবীগঞ্জে কিশোরীর আত্মহত্যা

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ