সম্প্রচারে আসছে ইন্টারএশিয়া টেলিভিশন

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

সম্প্রচারে আসছে ইন্টারএশিয়া টেলিভিশন

 

প্রভাতবেলা ডেস্ক:

 

“ভালোবাসার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে আগামী ৭ জুন পরীক্ষামূলক সম্প্রচারে আসছে ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ বাংলা টেলিভিশন চ্যানেল ইন্টারএশিয়া টেলিভিশন।

 

সিঙ্গাপুর, লন্ডন, নিউইয়ার্ক এবং ঢাকা থেকে চারটি আলাদা বেজস্টেশনের মাধ্যমে পরিচালিত হবে চ্যানেলটি।

 

সার্ভার, ক্যাবল এবং স্যাটেলাইট-এই তিনটি মাধ্যমেই থাকবে সম্প্রচার ফিড। এশিয়াসেট সেভেন স্যাটেলাইটের মাধ্যমে চলবে ফ্রি এয়ার ট্রান্সমিশন। ফলে সম্প্রচারের শুরুতেই বিপুল সংখ্যক দর্শক দেখতে পাবে ইন্টারএশিয়া টেলিভিশন। সর্বাধুনিক এইচডি প্রযুক্তি ব্যবহার করার ফলে ট্রান্সমিশন কোয়ালিটি হবে খুবই উন্নত।

 

সিঙ্গাপুর, লন্ডন, ঢাকা ও নিউইয়র্কের বেশ কয়েকজন ব্যবসায়ী, পেশাদার সাংবাদিক এবং মিডিয়া কর্ণধারদের যৌথ উদ্যোগ ‘ইন্টার এশিয়া ‘। আর ঢাকার পুরো অপারেশনের দায়িত্বে আছেন সাংবাদিক ধীমন বড়ুয়া।

 

২৪ ঘণ্টার সম্প্রচারে থাকবে নাটক, ফিল্ম, টকশো, লাইভ ইভেন্ট, রিয়েলিটি শো, সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান। তবে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম এবং বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে ধরাই হবে এই চ্যানেলের মূল লক্ষ্য। তাই কেবল বিনোদন এবং প্রচলিত ধারণার বাইরে থেকেই প্রবাসীদের জন্য কাজ করবে এই চ্যানেল।

আরও পড়ুন  জুড়ী’তে সাংবাদিকদের সুরক্ষায় পুলিশ সুপারের উপহার

 

ইন্টারএশিয়া টেলিভিশনের লোগোর লাল মনে করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের কথা। প্রবাসের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বেশ কিছু গবেষণাধর্মী প্রামাণ্যচিত্রের নির্মাণ কাজ শুরু হবে শিগগিরই। ঢাকায় স্টুডিও এবং অনুষ্ঠান নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ