গোলাপগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

গোলাপগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে বিপুল ফেনসিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

 

গতকাল শুক্রবার (১৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন উলাকীপাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী জনৈক জাকির আহমেদ (৩৫), পিতা- আব্দুল হাশিম, সাং- বিয়া বাইল, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট ‘কে গ্রেফতার করে তার হেফাজত হতে ৩৯২ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করে।

 

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ