সিলেট | |
প্রকাশিত: 12:57 PM, July 22, 2020
বিশ্বভূবন ডেস্ক:
সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) সকালে হেলিকপ্টারটি কলম্বিয়ায় গুয়াভিয়ার রাজ্যে বিধ্বস্ত হয়। রাজ্যটিতে মূলত দেশের সাবেক বিদ্রোহী গোষ্ঠী ফার্ক গেরিলাদের তৎপরতা রয়েছে।
বিধ্বস্তের সময় হেলিকপ্টারটিতে পাইলটসহ ১৭ জন সামরিক সদস্য ছিলেন। দুর্ঘটনার পর ১১ জন সেনা সদস্য নিখোঁজ ছিলেন যাদের মধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বাকি দুইজন নিখোঁজ রয়েছেন। আরোহীরা সেনাবাহিনীর জ্বালানি সংরক্ষণাগার পরিদর্শনের কাজে নিয়োজিত ছিলেন।
যদিও এটি দুর্ঘটনা নাকি হামলা সে বিষয়ে কলম্বিয়া সেনাবাহিনী এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি। তবে ঘটনাটির কারণ খুঁজে বের করতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি