সিলেট | |
প্রকাশিত: 1:29 PM, July 25, 2020
প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোজিনা বেগম (২৬) নামে এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বামনডাঙ্গা ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামে শুক্রবার সকালে সাংসারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এরপর সন্ধ্যায় বাড়ির পাশের বিলে মাছ ধরার কথা বলে ওই গৃহবধূকে ডেকে নিয়ে যায় ছামিউল। বিলের মাঝখানে নিয়ে গিয়ে তার কাঠমিস্ত্রীর কাজে ব্যবহৃত কুড়াল দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে। তখন ওই গৃহবধূর চিৎকার শুনে তার শ্বশুর-শাশুড়ি এগিয়ে এলে তাদেরকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়ে রোজিনাকে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পাশাপাশি ঘাতক ছামিউলকে আটক করে। রোজিনা ওই ইউনিয়নের রামধন (মওয়ামারী) গ্রামের ওয়ারেছ আলীর মেয়ে। রোজিনার বাবা জানান, বিয়ের পর থেকেই নানা ইস্যুতে তাদের মধ্যে ঝগড়া হত। আমি ওই পাষণ্ডের শাস্তি চাই।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি