ঢাবি ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, সাবেক প্রেমিক জেলহাজতে

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২০

ঢাবি ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, সাবেক প্রেমিক জেলহাজতে

সংবাদদাতা, ঢাবি♦ মার্চ -এপ্রিলে প্রেম। অত:পর ঘনিষ্টতা। প্রেমিক সংগ্রহ করে রাখেন অন্তরঙ্গ কিছু ছবি। এরই মাঝে মনোমালিন্য। প্রেমের সম্পর্কে ছেদ। দুরন্ত প্রেমিক সেই অন্তরঙ্গ ছবিগুলো ছড়িয়ে দেন ফেসবুকে। ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে প্রেমিকার মামলা। প্রেমিক গ্রেফতার। আপাতত ঠিকানা ঢাকা কেন্দ্রিয় কারাগার। ঘটনাটি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।  রোববার (১নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মোফাজ্জল সাদাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গ্রেপ্তারের পর আজই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ।

 

রোববার রাতে শাহবাগ থানার ওসি প্রভাতবেলাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে গত মার্চ-এপ্রিলে গ্রেপ্তারকৃত ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুযোগে ছাত্রীটির বেশ কয়েকটি আপত্তিকর ছবি সংগ্রহ করে রেখেছিলেন ওই ছাত্র। সম্প্রতি দুজনের মধ্যে মনোমালিন্য হলে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন ছাত্রটি।

আরও পড়ুন  কোনো সংলাপেরও প্রয়োজন নেইঃ ওবায়দুল কাদের

রোববার ভোরে ওই ছাত্রী থানায় এসে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ওই মামলায় ছাত্রকে গ্রেপ্তার করা হয়।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ