তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

প্রভাতবেলা ডেস্ক:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমালয় পাদদেশে অবস্থিত হওয়ায় তেঁতুলিয়ায় হিমেল বাতাসের কারণে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আজ সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর ১২ টায় ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

অন্যদিকে গত শুক্রবার (৬ নভেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ