দল নিয়ে নাখোশ তামিম ইকবাল

প্রকাশিত: 8:50 PM, November 21, 2020

দল নিয়ে নাখোশ তামিম ইকবাল

মাঠে ময়দানে ডেস্ক:

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজ দল ফরচুন বরিশালের স্কোয়াড নিয়ে নাখোশ অধিনায়ক তামিম ইকবাল। খেলোয়াড় ড্রাফটে দলটির থিঙ্কট্যাঙ্ক কিছু ভুল করেছে বলে মনে করেন দলনায়ক। তাই শক্তির দিক দিয়ে অন্য চারটি দলের চেয়ে বরিশাল বেশ পিছিয়ে আছে বলেই জানান তিনি।

দল দুর্বল হলেও হাল ছাড়তে নারাজ জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক। তাই আসরের অপর দলগুলোর বিপক্ষে ‘আউট অফ বক্স’ খেলে টুর্নামেন্টে ভালো ফল করার প্রত্যাশা করছেন তিনি।

আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য কাগজে-কলমে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করতে পারেনি বরিশাল। বোলিংয়ে তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, মেহেদি হাসান মিরাজ থাকলেও তারা কোনও অভিজ্ঞ ব্যাটসম্যানকে দলে নিতে পারেনি। মিডল অর্ডারে দায়িত্ব নেয়ার মতো কোনও ব্যাটসম্যান দলে নেই। একমাত্র অভিজ্ঞ ব্যাটসম্যান হিসাবে আছেন তামিম ইকবাল-ই। তাকেই উপরের দিকে ও মিডল অর্ডারের দায়িত্ব নিতে হবে। মিডল অর্ডারেই তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে।

আরও পড়ুন  ২০ মাস পর টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেছেন কামিন্দু মেন্ডিস!

ব্যাটসম্যানদের মধ্যে অন্যরা হলেন- আফিফ হোসেন, তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর। তবে বড় মঞ্চে নিজেদের এখনও প্রমাণ করতে পারেননি এই তরুণত্রয়। তবে তামিমের আশা- মিডল-অর্ডারের দুর্বলতা কাটিয়ে তারা আসন্ন টুর্নামেন্টে জ্বলে উঠবেন।

আজ শনিবার তামিম ইকবাল বলেন, ‘এতে কোনও সন্দেহ নেই যে, আমরা ড্রাফটে ভুল করেছি।’ তিনি বলেন, ‘আমরা অবশ্যই ড্রাফটে কিছু ভুল করেছি। তবে এটাও বুঝতে হবে যে, ক্রিকেট হচ্ছে অনিশ্চিয়তার খেলা। আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছেন, যাদের আমরা হয়তো কেউই হিসেবে ধরছি না। কিন্তু তাদের সবাই দারুণ টুর্নামেন্ট কাটাতে পারে। যে কোনও কিছুই হতে পারে।’

 

 

আরও পড়ুন: সেরা ২০ – নারী ক্রিকেটারে বাংলাদেশের মুর্শিদা

 

 

আমরা বিসিবি প্রেসিডেন্টস কাপে আমরা ইরফান শুক্কুর ও তৌহিদ হৃদয়সহ আরও অনেককে দেখেছি। যারা কোনও বিবেচনাতেই ছিলো না, তবে তারা সবাইকে অবাক করে দিয়েছিলো পারফর্ম করে। তামিম আশা করছেন- এই টুর্মামেন্টেও বরিশালের হয়ে কিছু নতুন মুখ জ্বলে উঠবে।

আরও পড়ুন  বিয়ের পিঁড়িতে শ্বেতা-আদিত্য

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট’স কাপে ২-৩ জন ক্রিকেটার অনেক ভাল খেলেছে, যা আমরা কেউই প্রত্যাশা করিনি। পরে কিন্তু তাদের নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। আমি এটাই আশা করি, আমাদের যারা তেমন লাইমলাইটে নাই, তারা ওরকম পারফরম্যান্স করবে।’

উল্লেখ্য, পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে আগামী ২৪ নভেম্বর। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা।

সর্বশেষ সংবাদ