সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে দুই মানব পাচারকারী ও ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-৯। রোববার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন রশীদ চত্বর থেকে তাদের আটক করা হয়। বর্তমানে তারা র্যাবের হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর এএসপি এ কে এম কামরুজ্জামান।
তিনি জানান, গোপন সূত্রের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৬টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে দুই মানবপাচারকারী ও ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-৯ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ভারত রোহিঙ্গা ক্যাম্পের ৪টি আইডি কার্ড জব্দ করা হয়।
এএসপি কামরুজ্জামান বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোহিঙ্গারা ভারত থেকে সিলেট সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। তাদের উদ্দেশ্য ছিলো কক্সবাজারস্থ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া।
বর্তমানে দুই মানব পাচারকারী ও ১৪ জন রোহিঙ্গা র্যাবের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে এবং দুই মানব পাচারকারীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি