সিলেট | |
প্রকাশিত: 2:53 AM, December 29, 2020
লন্ডন থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত শুক্রবার (১ জানুয়ারি ২০২১) থেকে কার্যকর হবে। লন্ডন থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে এলেও বাধ্যতামূলক ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দিয়াবাড়ি ও হজক্যাম্পের পাশাপাশি সিলেটেও কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হবে।
প্রভাতবেলা প্রতিবেদক।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্স শেষে এ তথ্য জানানো হয়।
ভিডিও কনফারেন্সে সিদ্ধান্ত হয় কোয়ারেন্টাইনে থাকা লন্ডনফেরত যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলগুলোতে নিজ খরচে থাকতে হবে।
অন্য দেশ থেকে আগত বিমানযাত্রীদের ক্ষেত্রে কোভিড সনদ আনার বাধ্যতামূলক যে ব্যবস্থা এখন চালু রয়েছে, তা বহাল থাকছে। প্রয়োজন হলে পরবর্তীতে এবিষয়ে আরও বিশদ জানানো হবে বলে জানিয়েছেন তথ্যসচিব।
খন্দকার আনোয়ারুল আরও বলেন, দিয়াবাড়ি ও হজক্যাম্পে আমাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে, সেখানে থাকবে ১৪ দিন। কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে।
মালয়েশিয়া ও সিঙ্গাপুরে হোটেলে যেভাবে থাকে সেভাবেই কোয়ারেন্টিনে থাকতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ (লন্ডন থেকে) সিলেটে এলে তাকে সিলেটে, কেউ চট্টগ্রামে এলে চট্টগ্রামে কোয়ারেন্টিনে রাখা হবে। কোয়ারেন্টিনে থাকার খরচ ওই ব্যক্তিকেই বহন করতে হবে।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা সচিব মো. শহিদুজ্জামান, জননিরাপত্তা সচিব মোস্তফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব মো. আলী নূর, তথ্যসচিব খাজা মিয়া, নৌ পরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, পুলিশ স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালক, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক, সিলেট বিভাগীয় কমিশনার এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক অংশ নেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি